September 6, 2026, 10:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, প্রচারে অনুমোদন বিলবোর্ড ও সোশাল মিডিয়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার ধরনে বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। এবার নির্বাচনী পোস্টারের প্রচলন বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিবর্তে প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন। তবে বিদেশি অর্থায়নে সোশাল মিডিয়ায় প্রচার চালানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ এবং জাতীয় পরিচয়পত্র বিভাগের ডিজি এসএম হুমায়ুন কবীর।
ইসি জানায়, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই বিধিমালা কার্যকর হতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রয়োজন হবে। নতুন খসড়ায় পোস্টার বাদ দেওয়া হলেও ডিজিটাল ও প্রিন্ট মাধ্যমে প্রচার চালানোর সুযোগ থাকছে।
কমিশনার আবুল ফজল বলেন, “প্রার্থীরা এখন বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালাতে পারবেন। তবে বিদেশি অর্থে সোশাল মিডিয়া প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।”
প্রতিটি আসনের রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে একটি ‘কমন প্ল্যাটফর্ম’ তৈরি করা হবে। এতে সেই আসনের সব প্রার্থী জনগণের সামনে তাদের ইশতেহার তুলে ধরার সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মে স্বচ্ছ প্রচারণার সুযোগ তৈরি হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
আচরণ বিধিমালায় এবার আরও কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। কমিশনার জানান, “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উপদেষ্টা পরিষদের সদস্যদেরও বিধিমালার আওতায় আনা হয়েছে। এছাড়া কেউ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হন এবং নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।”
আচরণ বিধিমালার ৯১/ঙ ধারায় প্রার্থিতা বাতিলের নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। এখন থেকে আচরণবিধি লঙ্ঘন করলেই আরপিও অনুযায়ী প্রার্থিতা বাতিলের সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net