July 20, 2026, 3:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

জেলা কমিটি শীঘ্রই/কুষ্টিয়ার ৪ উপজেলায় এনসিপির নতুন সমন্বয় কমিটি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়ার চার উপজেলার সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টির প্যাডে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত কুমারখালী, খোকসা, মিরপুর ও ভেড়ামারা উপজেলার কমিটি প্রকাশ করা হয়েছে।
কুমারখালী উপজেলার সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হয়েছেন মো. হেলাল উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল হালিম বাদশা, আসাদুজ্জামান খান আলী ও মাহমুদ শরীফ। এছাড়া সদস্যরা হলেন- সিফাত উল্লাহ বিশ্বাস লাল্টু, আব্দুর রহিম, আসলাম উদ্দিন, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনু, বিপুল হোসেন, ফাহিম এশারক ও রিপন হোসেন।
মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী করা হয়েছে বুলবুল আহমেদকে, যুগ্ম সমন্বয়কারী ইকরামুল হক, জহুরুল ইসলাম তিতু বিশ্বাস এবং শুকমান আলী। সদস্যরা হলেন- রাকিবুল ইসলাম, সামিউল ইসলাম, আলিফ হোসেন, রুহুল আলী, লোকমান হোসেন, রফিকুল ইসলাম, শামসুল আলম, ওসমান গনি, রফিকুল ইসলাম, সাবারুল, রনি আহমেদ, শেরেকুল ইসলাম, সাদাত হোসেন ও ফারুক হোসেন।
খোকসা উপজেলায় সাজ্জাতা হোসেনকে প্রধান সমন্বয়কারী এবং শাহাবুদ্দিন শেখ, সিমলা খাতুন ও আব্দুল আজিজকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। সদস্য করা হয়েছে- সিরাজুল ইসলাম, শামিমা আক্তার সীমা, মাহাবুব উল আলম, হযরত আলী, আহসান হাবীব লিংকন, সাইদুর রহমান ও চয়ন শেখকে।
ভেড়ামারা উপজেলায় প্রধান সমন্বয়কারী হয়েছেন শোভন আহমেদ এবং যুগ্ম সমন্বয়কারী হয়েছেন অভিরাজ, শরীফ মোল্লা ও আনাজ মন্ডল। সদস্যরা হলেন- সজিবুল ইসলাম, সোহাগ আলী, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রিন্টু আলী, সুমন আলী, বাদশা আলী, শাহাবুল ইসলাম, সোহরাব ডাক্তার ও সাকিব আলী।
সমন্বয় কমিটিকে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন থাকবে বলে জানানো হয়েছে। জেলা কমিটির বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটি, কুষ্টিয়ার অন্যতম সংগঠক কেএমআর শাহিন জানান, জেলা কমিটিও অচিরেই ঘোষণা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net