September 6, 2026, 9:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল

কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে (২৬ জুন) কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিতলা-দুর্গাপুর মাঠ সংলগ্ন সড়কে ডাকাতির এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার অ্যাম্বুলেন্স যাত্রীরা জানান, পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের অসুস্থ আয়েশা খাতুন (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান। ঘটনার রাতেই মৃতের স্বজনরা অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসছিলেন। রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সটি বাড়ির এক কিলোমিটার দুরে কালিতলা-দুর্গাপুর মাঠের কাছে ৫/৬ জনের ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল বাঁশ ফেলে সড়কে ব্যারিকেড দেয়। এ সময় স্বজনদের কাছ থেকে নগদ প্রায় ৩২,৬০০ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। এমনকি অ্যাম্বুলেন্সে লাশ আছে কি-না নিশ্চিত হতে মুখের কাপড় সরিয়েও দেখে ডাকাতরা।
এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। এছাড়া ডাকাতি ঘটনায় এখনো কেউ থানায় মামলাও হয়নি।
মৃতের ছোট বোন বলেন, ডাকাতদের অনুরোধ করে আমরা বলি, ‘ভাই আপনাদেরও মা-বোন আছে। আপনারা দেখেন আমার বোন মারা গেছে।’ তবুও আমার কান থেকে ডাকাত দল একজোড়া দুল নিয়ে যায়। এমনকি ডাকাত দল আমার বোনের মুখ খুলে দেখে যে সত্যিই সে মারা গেছে কি-না।
এর আগেও মিরপুর উপজেলার অন্তর্গত কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কসহ গ্রামীণ সড়কে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ডাকাতির সঙ্গে জড়িতদের আটকে জোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net