October 15, 2026, 3:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

যুদ্ধের সময় দৃঢ়ভাবে পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানাল ইরান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারতের জনগণ ও নানা প্রতিষ্ঠান পাশে দাঁড়ানোয় দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এই সহমর্মিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানায়।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (২৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “ভারতের জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজকর্মীরা ইরানের পাশে দৃঢ়ভাবে ও স্পষ্টভাবে দাঁড়িয়েছেন। এই আন্তরিক সহানুভূতির জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
ভারতে অবস্থিত ইরানি দূতাবাস আরও বলেছে, “যখন ইসরায়েলের নৃশংস হামলার মুখে ইরানি জনগণ চরম সংকটে ছিল, তখন ভারতের জনগণের প্রকাশ্য বিবৃতি, শান্তিমূলক সমাবেশে অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন আমাদের জন্য বড় প্রেরণা হয়েছে। এটা প্রমাণ করে, বিশ্বমানবতার বিবেক এখনো জাগ্রত এবং তারা ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
বিবৃতিতে ভারত-ইরান সম্পর্কের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনকে স্মরণ করে বলা হয়, “এই সংহতি শুধুই রাজনৈতিক অবস্থান নয়, এটি ন্যায়, আইন ও বৈশ্বিক শান্তির প্রতি সমর্থন।”
ইরান আরও জানায়, তারা সবসময় আন্তর্জাতিক আইনের মর্যাদা রক্ষার পক্ষে এবং আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি, জাতিসমূহের ঐক্য ও সংহতি যুদ্ধ, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ।
বিবৃতির শেষাংশে ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমর্থনের জন্য আবারও কৃতজ্ঞতা জানানো হয়। ইরান বলেছে, “এই ঐতিহাসিক ও মানবিক বন্ধন আমাদের শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক ন্যায়বিচারের পথে আরও দৃঢ় করবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net