July 17, 2026, 6:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা

বেনাপোল বন্দরে ২০ বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

দৈনিক কুষ্টিয়া অনলােইন/
বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বেচারাম প্রামাণিক (৪৩)। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই পাসপোর্টগুলোতে ২৪ জুন তারিখে সার্বিয়ার ভিসা লাগানো ছিল এবং এগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে এসব ভিসা নেওয়া হয়েছে।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, আগে থেকেই গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে সন্দেহভাজন ট্রাকচালক যখন বাংলাদেশে প্রবেশ করে টার্মিনাল গেটে আসে, তখন তার ব্যাগ তল্লাশি করে ওই পাসপোর্টগুলো উদ্ধার করা হয়। প্রতিটি পাসপোর্টেই সার্বিয়ার ভিসা পাওয়া যায়।
উদ্ধারকৃত পাসপোর্টধারীদের মধ্যে রয়েছেন—চাঁদপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, গাজীপুর, মানিকগঞ্জ, ফেনী ও নরসিংদীর বাসিন্দারা। আটক ট্রাকচালককে পাসপোর্টসহ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনার পরপরই বন্দর এলাকায় ভিড় করেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, এসব পাসপোর্টধারীরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না বা কোনো অপরাধচক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net