September 6, 2026, 8:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার কমেছে, শূণ্য পাস দুটি প্রতিষ্ঠানে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন এবং এ তথ্য জানান।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের বরাতে জানা যায়, মোট ১,৩৮,৮৫১ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১,০২,৩১৯ জন পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে ১৫,৪১০ জন শিক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫।
বিভাগভিত্তিক ফলাফল নিম্নরূপ:
বিজ্ঞান বিভাগে ৩৯,৮৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৬,১৭৭ জন পাস করেছে। এর মধ্যে ১৩,৩৭৪ জন পেয়েছে জিপিএ-৫।
মানবিক বিভাগে ৮৩,৪৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, পাস করেছে ৫৩,৮৩১ জন; জিপিএ-৫ পেয়েছে মাত্র ১,৩৭৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫,৫৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে পাস করেছে ১২,৩১১ জন; ৫৫৭ জন পেয়েছে জিপিএ-৫।
ফলাফলের সাথে পূর্ববর্তী তিন বছরের পাসের হার তুলনা করে দেখা যায়:
২০২৪ সালে পাসের হার ছিল ৯২.৩৩ শতাংশ,
২০২৩ সালে ছিল ৮৬.১৭ শতাংশ,
আর ২০২২ সালে ছিল ৯৫.১৭ শতাংশ।
প্রেস ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান জানান, এ বছর বোর্ডের অধীনে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net