April 22, 2026, 2:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সরকার বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ১০ লাখ টন পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ লাখ টন মসুর ডাল এবং পাঁচ লাখ টন চিনি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান অনুযায়ী মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। ফলে বাণিজ্যিক ভিত্তিতে এলসি (লেটার অব ক্রেডিট) খুলে এ দুটি পণ্য আমদানি করা যাবে।
তবে শর্ত হিসেবে বলা হয়েছে, আমদানিকৃত পণ্যকে অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক নির্ধারিত মান বজায় রাখতে হবে।
এই সিদ্ধান্তের ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিত্যপণ্যের দামও নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net