August 25, 2026, 6:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

‘মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা’

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি খবরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বলা হচ্ছিল, মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ দেওয়া হবে। তবে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির এ ধরনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
শনিবার (২৩ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ড. জাম্ব্রি স্পষ্ট করে জানান, ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সময় এ বিষয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি।
হাইম হিলমানকে সতর্কবার্তা/
কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেন, মালয়েশিয়ার সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের অনুমতি দিতে সম্মত হয়েছে। এ প্রসঙ্গে ড. জাম্ব্রি বলেন,
“বাংলাদেশের একটি সংবাদ প্রতিবেদনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে তিনি অভিযোগ করেছেন যে আমি এমন কোনো সম্মতি দিয়েছি। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং দায়িত্বজ্ঞানহীন।”
ড. জাম্ব্রি হাইম হিলমানকে আরও সতর্ক করে বলেন, একজন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তির উচিত সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া। অনুমাননির্ভর বা ভুল তথ্য প্রচার করলে তা শুধু বিভ্রান্তিই ছড়াবে।
ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ/
উচ্চশিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষাবিষয়ক নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও সত্যতা বজায় রাখা জরুরি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“ইচ্ছাকৃতভাবে ভ্রান্ত তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা বন্ধ করতে হবে। বিশেষ করে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।”
এর আগে ড. হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তিনি দাবি করেন মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং নানা মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তবে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এই স্পষ্টীকরণের পর বিষয়টি যে ভিত্তিহীন ছিল তা পরিষ্কার হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net