July 20, 2026, 4:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

ভারত চাল রফতানিতে নতুন নিয়ম জারি করেছে, বাংলাদেশের আমদানিতে প্রভাব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত সরকার বাংলাদেশে চাল রফতানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করেছে। ব্যবসায়ীরা বলছেন, এই নতুন নিয়ম চাল আমদানির গতি কমাবে এবং খরচ বাড়ায় দেশে চালের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ভারত থেকে নন-বাসমতি চাল রফতানির জন্য সেই দেশের কৃষি ও খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (APEDA) এর সঙ্গে চুক্তি নিবন্ধন করতে হবে। ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা বুধবার (২৪ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করেছে এবং আমদানিকারকরা জানিয়েছেন, আজ থেকে এটি কার্যকর হয়েছে।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, ইতিমধ্যে যে চাল আমদানির ঋণপত্রের (LC) ভিত্তিতে টেন্ডার হয়েছে, সেগুলো ব্যতীত নতুনভাবে খোলা যেসব LC হবে, সেগুলোর ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, “ভারত থেকে বাংলাদেশে চাল রফতানি করতে চাইলে এখন রফতানিকারকদের দিল্লি থেকে APEDA অনুমোদন নিতে হবে। আগে আমরা LC খোলার সঙ্গে সঙ্গে চাল দেশে পৌঁছাত, কিন্তু এখন LC খোলার পর ভারতীয় রফতানিকারককে সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন নিতে হবে। এর ফলে আমদানি প্রক্রিয়ায় বিলম্ব হবে। এছাড়া এই অনুমোদনের জন্য অতিরিক্ত খরচ এবং ট্রাকগুলোকে অপেক্ষা করাতে হবে, যার জন্য ডেমারেজ চার্জও দিতে হবে। ফলে রফতানি খরচ বাড়বে এবং দেশের বাজারে চালের সরবরাহ ধীর হয়ে দামও বাড়ার সম্ভাবনা রয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net