April 10, 2026, 6:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত র‌্যাব-্এর অভিযান/১ দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় আবাসিক শিক্ষার্থীর মৃত্যু: মেট শিক্ষার্থীদের অভিযোগের বিপরীতে বাবার দাবি ‘স্বাভাবিক মৃত্যু’, মাইকিং শুনে ১৫ কিমি পথ পাড়ি, স্লিপ হাতে— মিলল না ডিজেল খোকসার কৃষক আনছারের আবু সাঈদ হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ৩—বিভিন্ন মেয়াদে দণ্ড ২৫ জনের ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ, ২০ মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’মামলা–পরিসংখ্যান নিয়ে প্রশ্ন ! নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ/মেনে নিয়েছেন কুষ্টিয়ার ব্যবসায়ীরা, খুশি দোকান কর্মচারীরাও সীমিত সরবরাহের আওতায় দেশের ৭০% ফিলিং স্টেশন, ৩০%-এ পুরোপুরিই বন্ধ

কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ার মিরপুরে একটি স্কুল ভবনের শ্রেণিকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীর চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
ঐ ছাত্রীটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বিদ্যালয়ের দুই কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মিরপুর উপজেলার বাসিন্দা। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সে নানাবাড়িতে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে যায়।
অনুষ্ঠান শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের অভিযোগ, রাত ৮টার দিকে বিদ্যালয়ের পিয়ন হামিদুলের কাছে কিশোরীর বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে বিদ্যালয়ে কেউ নেই বলে জানান এবং চাবি দিতে অস্বীকৃতি জানান। এতে সন্দেহ হলে স্থানীয়রা চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন।
পরে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি শ্রেণিকক্ষ থেকে অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, ভুক্তভোগীকে রাতে হাসপাতালে আনা হয় এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান তিনি।
ভুক্তভোগীর মা জানান, অনুষ্ঠান শেষে তার মেয়ে শ্রেণিকক্ষে ব্যাগ আনতে গিয়েছিল। এরপর সে কোথায় গেছে তা তারা জানেন না। জ্ঞান ফেরার পর কিশোরী জানায়, সে সিঁড়ির কাছে বসেছিল; এরপর আর কিছু মনে নেই।
ভুক্তভোগীর মামা জানান, তারা আপাতত বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছেন। তবে সঠিক বিচার না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net