April 9, 2026, 1:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ/মেনে নিয়েছেন কুষ্টিয়ার ব্যবসায়ীরা, খুশি দোকান কর্মচারীরাও সীমিত সরবরাহের আওতায় দেশের ৭০% ফিলিং স্টেশন, ৩০%-এ পুরোপুরিই বন্ধ বাস্তবতা, প্রতিশ্রুতি/পে-স্কেল বাস্তবায়ন কি প্রলম্বিত হচ্ছে? আরও প্রকট হচ্ছে বিদ্যুৎ সংকট: শহরে থেমে থেমে, গ্রামে বাড়ছেই লোডশেডিং সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক কুষ্টিয়ায় জ্বালানি সংকট/খুচরা বিক্রেতাদের সুযোগ গ্রহণ, অভিযোগ বাইকারদের বিরুদ্ধেও দোকানপট শপিং মল বন্ধের সময় সন্ধ্যা সাতটা নির্ধারিত কুষ্টিয়াতে সমাজসেবক নিলুফার এ্যানির স্মরণসভা/ তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে : বক্তারা কুষ্টিয়ার সাড়ে ৪ হাজার লিটার ডিজেল অবৈধভাবে নামানো হচ্ছিল মেহেরপুরে

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল-২০২৬ পাস হয়েছে, যার ফলে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম।
বুধবার (৮ এপ্রিল) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে গৃহীত হয়।
নতুন এই আইনের মাধ্যমে সরকার এখন থেকে কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠনের কার্যক্রম অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রসারও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।
এছাড়া নিষিদ্ধ সংগঠন বা দলের পক্ষে অর্থায়ন, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা প্রদান করলে কঠোর শাস্তির বিধান আরও জোরদার করা হয়েছে।
এর আগে, গত বছরের ১১ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধনে একটি অধ্যাদেশ জারি করে, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়। সে সময় সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net