October 13, 2026, 2:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার নিয়োগ নিয়ে কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিশেষ করে এবার একজন মুসলিম প্রতিনিধি পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে নয়াদিল্লি—এমন ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে। এই প্রেক্ষাপটে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নাম আলোচনায় উঠে এসেছে।
বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি শিগগিরই ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। এর ফলে ঢাকায় তাঁর উত্তরসূরি কে হচ্ছেন—তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পেশাদার কূটনীতিক না হলেও গুরুত্বপূর্ণ দেশে রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিকে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার নজির ভারতের রয়েছে। সেই ধারাবাহিকতায় আরিফ মোহাম্মদ খানের নাম গুরুত্ব পাচ্ছে। তিনি কংগ্রেসসহ একাধিক সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে বিজেপি-তে যোগ দেন। তরুণ বয়সে মন্ত্রী হওয়ার দৃষ্টান্ত স্থাপনকারীদের মধ্যে তিনি অন্যতম।
এদিকে, সংশ্লিষ্ট মহলের ধারণা—বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে বাংলা ভাষায় পারদর্শী কোনো কূটনীতিক বা প্রতিনিধিকেও বিবেচনায় রাখা হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি ভারত সরকার।
উল্লেখ্য, ১৯৯৪ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র সার্ভিস কর্মকর্তা প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া হংতং, সা ফ্রান্সিসকো, বেইুজং, কাঠমুন্ডু ও আমেরিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর ইউরোপে ভারতের কূটনৈতিক গুরুত্ব বেড়েছে। ফলে ব্রাসেলসে প্রণয় ভার্মার নিয়োগকে কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে, ঢাকায় নতুন হাইকমিশনার নিয়োগেও আঞ্চলিক রাজনীতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভ্যন্তরীণ বার্তার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net