July 27, 2026, 2:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২

সাঈদ হাসান, মেহেরপুর /
মেহেরপুরের গাংনীতে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের অলিনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন (৩৮), যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব উদ্দিনের ছেলে আবরার (১১) এবং উত্তর শালিকা গ্রামের মাহিন হোসেনের এক বছর বয়সী কন্যা আফরিন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আফরিনের বাবা মাহিন হোসেন (৩০) ও মা মুক্তা খাতুন (২৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী হীরক ইসলাম জানান, তিনি দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। অলিনগর মোড় এলাকায় পৌঁছালে গাংনী থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সব যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
বামন্দী ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত ইজিবাইক চালক আরিফ হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিন ও আবরার মারা যায়। নিহতদের স্বজন হৃদয় জানান, হাসপাতালে নেওয়া চার আহত ব্যক্তির মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত মাহিন ও মুক্তা খাতুন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অলিনগর-তেরাইল সড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক ও দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net