July 26, 2026, 6:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে সহ-স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি তিনটি লাল কার্ডের কারণে আরও নাটকীয় হয়ে ওঠে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। এর পুরস্কারও পেয়ে যায় দ্রুত। নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান কিনোনেস। গোলরক্ষক রোনয়েন উইলিয়ামসের পাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন স্পেপেলো সিথোলে। সেই সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান কিনোনেস।
গোল হজমের পর দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধজুড়ে আধিপত্য ছিল মেক্সিকোরই। একাধিক সুযোগ তৈরি করেও আর গোল করতে পারেনি তারা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ৪৯ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার দায়ে সিথোলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রস থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছে। ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার বদলি খেলোয়াড় থেম্বা জোয়ানে এবং যোগ করা সময়ে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেস লাল কার্ড দেখেন। ফলে ম্যাচে মোট তিনটি লাল কার্ড প্রদর্শন করেন রেফারি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। হুলিয়ান কিনোনেস ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লেখান, আর স্বাগতিকরা গ্রুপ ‘এ’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net