July 27, 2026, 2:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার

বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক সম্পর্কই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার। দুই দেশের মানুষকে “ভাই-বোন” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও আস্থা থাকলে সব ধরনের সমস্যা সহজেই সমাধান সম্ভব।
শুক্রবার সকালে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে আগমনের সময় সীমান্তে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে এই প্রথম কোনো ভারতীয় হাইকমিশনার সড়কপথে বাংলাদেশে প্রবেশ করলেন।
বাংলাদেশে প্রবেশের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক কেবল সীমান্ত বা কূটনৈতিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের সঙ্গেও যুক্ত। তাঁর ভাষায়, “বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। আমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করতে খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি ও অন্যান্য উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বাড়ানো হবে। দুই দেশের সম্মিলিত জনশক্তি ভবিষ্যতে বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন হাইকমিশনার ও তার সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা। তারা নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুলসী দাস এ সময় বলেন, দুই দেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় ১৬০ কোটি, যা যৌথভাবে একটি বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, “আমরা আলাদাভাবে নয়, একসঙ্গে কাজ করতে চাই। অভিন্ন আকাশ-বাতাস ও অভিন্ন স্বপ্ন আমাদের যুক্ত করে।”
গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ৫৫ বছরের বাংলাদেশ-ভারত কূটনৈতিক ইতিহাসে প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই দায়িত্ব গ্রহণ করলেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ দীনেশ ত্রিবেদী কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস ও পরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি বাঙালি সংস্কৃতি ও সাহিত্য নিয়েও গভীরভাবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net