July 20, 2026, 4:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার (১৪ জুন) ভোরে দর্শনা সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভোর প্রায় ৫টার দিকে ভারতের নদীয়া জেলার গেদে সীমান্ত ও আশপাশ এলাকা থেকে বিএসএফ সদস্যরা ১১ জন বাংলাভাষীকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করে।
তিনি বলেন, সীমান্তে বিজিবির টহল দল আগে থেকেই সতর্ক অবস্থানে থাকায় বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি। পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে যায় বিএসএফ সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরের সময় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখায় অনেকের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে এ চেষ্টা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সীমান্তে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান আরও বলেন, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফ যে কোনো সময় পুনরায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করতে পারে। এ কারণে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net