August 8, 2026, 10:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
“প্লাস্টিক দূষণের অবসান ঘটাই (Beat Plastic Pollution)”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০৯ জুলাই) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. তৌহিদ-বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন।
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ,সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, বায়ু ও পানি দূষণ এবং বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারে উৎসাহিত করা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে পরিবেশ দূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পরিবেশ সংরক্ষণে তাঁদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণ হ্রাস এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net