August 8, 2026, 10:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকার অভিযুক্ত সন্ত্রাসী সামিরুল ইসলামের নেতৃত্বে দেবীনগর, হিজলাবট, খানপুর ও ওসমানপুর এলাকার ২০ থেকে ৩০ জনের একটি দল দেবীনগর গ্রামের অভিযুক্ত মাদক ব্যবসায়ী ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার খবর পেয়ে ছালিম হোসেন বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
তবে ওই সময় বাড়িতে অবস্থান করছিলেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন, খানপুরের আব্দুল শেখ এবং শ্রীপুরের মুল্লুক মণ্ডল।
স্থানীয় সূত্র জানায়, নিহত ফারুক হোসেন ও ছালিম হোসেন দুজনই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। ফারুকের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পান।
সূত্রের দাবি, একসময় সামিরুলের অনুসারী হিসেবে ছালিম ও ফারুক মাদক ব্যবসা পরিচালনা করলেও সম্প্রতি মাদকের অর্থ ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ছালিমকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা ঘরে থাকা তিনজনের ওপর চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খোকসা থানা পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি ও অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, “শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রাত ১টার দিকে সামিরুল গ্রুপ ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এতে দুইজন নিহত হন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net