August 24, 2026, 3:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খোকসা পৌর মাষ্টারপাড়ায় জলাবদ্ধতা, দুর্ভোগে ৫০ পরিবার

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া খোকসার পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের মাষ্টারপাড়ার প্রধান সড়কে জলাবদ্ধতা। দুর্ভোগে আছে ৫০ টিরও বেশি পরিবার। সামান্য বৃষ্টি হলেই পানিতে রাস্তাটি তলিয়ে যায়। সারাদেশে চলছে মহামারী করোনাভাইরাসের লকডাউন, তার উপর জলাবদ্ধতা ‘এ যেন মরার উপর খাড়ার ঘা’। গত বৃহস্পতি ও শুক্রবার টানা দু’দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বসত বাড়ি। ফলে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছে এই এলাকাবাসী।
শুক্রবার (২ জুলাই) পৌরসভার  ৪ নম্বর ওর্য়াডে মাষ্টারপাড়া সরজমিনে গিয়ে  জলাবদ্ধতার দুর্ভোগের চিত্র চোখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় বৃষ্টির পানিতে রাস্তা সহ বাড়ি ঘর তলিয়ে গেছে।
পৌর এলাকার মাষ্টারপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, তার বাড়ির ভেতরে বৃষ্টির পানি ঢুকে পড়ায়, ঘর থেকে বের হতেও পারছেন না।
তিনি আরো বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আবার তার উপর নেই ড্রেনের ঢাকনা এতে হরহামেশাই দুর্ঘটনা ঘটে। এমন ঝুঁকি নিয়ে রোজ যাতায়াত করতে হচ্ছে আমাদের।
পৌর এলাকার মাষ্টারপাড়ার বাসিন্দা শান্তু সাহা জানান, একটু বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে যায়। সেই সাথে নর্দমার পচা দুর্গন্ধযুক্ত পানি যোগ হয় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।  বাসা থেকে জুতা রেখে পানি পেরিয়ে বাজারে ঘাটে যেতে হচ্ছে। এতে চর্মো রোগের আশংকা করছি।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র মহাদয় এলাকায় এসে জলাবদ্ধতা দেখে গিয়েছেন। দ্রুতই বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
মাস্টার পাড়ার আরো একাধিক বাসিন্দার সাথে কথা হলে তারা অক্ষেপের সাথে বলেন, আকাশ মেঘলা হলেই এ এলাকার মানুষের মুখে কালো মেঘের ছায়া নেমে আসে। সবগুলো পরিবার জলাবদ্ধতার আশঙ্কায় থাকে।
তবে এ বিষয়ে খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম বলেন, আমি মাস্টার পাড়ায় গিয়েছি। আপাতত পাইপের মাধ্যমে পানি বের করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ওই এলাকার জনগণ অপরিকল্পিতভাবে বালি ভরাট ও অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণে পুরনো ড্রেন অকেজো হয়ে পড়েছে। তবে এই বর্ষা মৌসুমের পরে নতুন প্রজেক্টের মাধ্যমে ড্রেন পুনঃস্থাপন করার মধ্যে জলাবদ্ধতা নিরসন হবে।
এদিকে মাস্টার পাড়াবাসীর দাবি, নিত্যদিনের বসবাস জায়গা ঘরবাড়িসহ রাস্তাঘাট জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছি।
দ্রুত এই জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের দাবীও জানান এলাকার বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net