October 5, 2026, 9:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইবিতে পরীক্ষার খাতা হারানো/ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ দাবি অধ্যাপক এমতাজ হোসেনের, ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান বিএনসিসির নাশতার বিল নিয়ে প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বছরে বকেয়া প্রায় ৪০ হাজার টাকা কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ রুপপুর/১৬ এমপিএস’র পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় কুষ্টিয়ায় মাঠে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

দৈনিক কুষ্টিয়া অনলাইন /
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার সঙ্গে কুষ্টিয়া জেলা পুলিশের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই কুষ্টিয়া মো. জহুরুল হক। এছাড়াও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঝিনাইদহ মো. মোসফেকুর রহমান এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কুষ্টিয়া জেলার ইতিহাস ও ঐতিহ্য এবং কুষ্টিয়া জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করা হয়। এ সময় জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, জেলা বিশেষ শাখা (ডিএসবি), গোয়েন্দা শাখা (ডিবি), থানার বিভিন্ন কার্যক্রম ও জনসেবা, পুলিশের ডিজিটাল সেবা এবং জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া প্রশিক্ষণার্থীদের কুষ্টিয়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কেও ধারণা দেওয়া হয়। মাঠ-সংযুক্তি কার্যক্রম চলাকালে প্রশিক্ষণার্থীদের করণীয় এবং প্রশিক্ষণকালীন কর্মসূচি সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিচয় পর্ব শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পুলিশের কর্মকর্তারা। এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বাস্তব ও কর্মমুখী ধারণা প্রদান করা হয়।
কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net