October 14, 2026, 9:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

করোনায় শৈলকুপায় ১০ দিনের ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু 

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/
পল্লী কবি জসীম উদ্দিনের কবর কবিতার বাস্তব রূপ এখন শৈলকূপা কাজিপাড়া গ্রামে। ছেলে, মা ও নানার মৃত্যুতে শোক জানানোর কেও নেই। লাশ পড়ে আছে ঘরের এক কনে। পরিবার, আত্মীয়স্বজন  পাড়া প্রতিবেশী কেও নেই লাশের পাশে, এমন কি দুঃখ প্রকাশ করার মত কেও নেই। কে কাটবে কবর, কে করবে জানাজা, কে করবে দাফন! মৃত্যুপুরিতে রূপ নিয়েছে  এই বাড়িটি। ঘটনাটা ঘটেছে।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১০ দিনের ভিতর একই পরিবারের ৩ জনের মৃত্যু। পরিবারটিতে মৃত্যুর মিছিল শুরু হয় জিহাদ(১৪) দিয়ে। তার মৃত্যু হয় ২০ জুন রোজ রবিবার। এরপর বৃহস্পতিবার ২৪ জনু মৃত্যু হয় জিহাদের মা রোখসানা(৪৮) সর্বশেষ আজ সকাল ৫ টার সময় মারা গেছে রোখসানার বাবা সৈয়দ মাহাবুব হোসেন(৬৫)।
সৈয়দ মাহাবুব হোসেন এর লাশ বাড়িতে পড়েছিলো।তার লাশ দেখতে বা দাফন কাফনে সাহায্য করার জন্য কেও তার বাড়িতে আসেনি। তার মৃত্যুর খবর শোনার পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ রাশেদ আল মামুনের নির্দেশে উপজেলা প্যাথলজি বিভাগের টিম  নিহত সৈয়দ মাহাবুব হোসেন এর নমুনা তার নিজ বাড়িতে এসে সংগ্রহ করে নিয়ে যায় এবং এন্টি জেন রিপোর্টে করোনা সনাক্ত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে সৈয়দ মাহাবুব হোসেনের দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net