March 1, 2026, 2:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় ৩৪ মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৫৩৯

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলাতেই ২৪ ঘণ্টায় ফের বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। তবে হত দিনের থেকে কমেছে আক্রান্তের সংখ্যা। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সূত্র এ তথ্য জানায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১১ জন, যশোরে আটজন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন, নড়াইলে দুজন ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৩৭ জনের। মোট মারা গেছেন ২৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪৮ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫২৯ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬২২ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৫০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪০ জন। মোট মারা গেছেন ১৬২ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৪২ জন। মোট মারা গেছেন ৫০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৪ জন। মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৯০ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৯১ জন। মোট মারা গেছেন ১০০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৫ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ২৮১ জন। মোট মারা গেছেন ২৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৪০ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫১৩ জন। মোট মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৬ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net