October 14, 2026, 9:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু আক্রান্ত ১১৩

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক ঝিনাইদহ/

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১১৩ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

 

 

এর মধ্যে ১’শ ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪২ জন, শৈলকুপায় ১১ জন, হরিণাকুন্ডুতে ৯ জন, কালীগঞ্জে ২৮ জন, কোটচাঁদপুরে ১৫ জন ও মহেশপুরে রয়েছে ৮ জন। সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

 

 

এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হার“ন অর রশিদ জানান, ২৪ ঘন্টায় করোনার সংক্রমনের হার আক্রান্তের হার ৩৮.৬৮ ভাগ। ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১’শ ১৯ জন। এদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান জানান, রোববার তারা করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত তিন জনের লাশ দাফন করেছেন।

 

 

তারা হলেন কোটাচাঁদপুরের দাদপুর গ্রামের মোবাশ্বের হোসেন, হরিণাকুন্ডুর পার্বতিপুর গ্রামের বুলবুলি আক্তার ও একই উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের আব্দুর রশিদ খান। এই নিয়ে তারা ১১২ জনের লাশ দাফন করলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net