October 14, 2026, 9:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে দেয়া হচ্ছে জেনারেল হাসপাতালের আউটডোরের চিকিৎসা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাশেই অবস্থিত কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল ওপেন করে দেয়া হয়েছে জেনারেল হাসপাতালের আউটডোর রুগীদের চিকিৎসার জন্য। ইতোমধ্যে সেখানে রোগী দেখার কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে হাসপাতালের নিজস্ব ওয়ার্ডে সাধারণ রোগী ভর্তির ব্যবস্থাও করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে করোনা ছাড়া অন্য কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না। ইতিমধ্যে পুরো ২৫০ শয্যা হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এ কারনে প্রায় ১৩ দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আউটডোরের রোগী দেখা বন্ধ ছিলো। এ সমস্যা কাটিয়ে উঠতে ডায়াবেটিক হাসপাতালটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে সভাপতি মতিউর রহমান লাল্টু জানান কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের পরামর্শক্রমে তারা এই ক্রান্তিকালে তাদের হাসপাতালটি সাধারণ চিকিৎসার জন্য খুলে দিয়েছেন। তিনি বলেন, চিকিৎসা সেবা দিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক ও নার্সরাও সহযোগীতা করবে।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল নিবন্ধিত একটি সামাজিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের ডায়াবেটিস রোগীদের সকচে বড় চিকিৎসা প্রতিষ্ঠান এটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net