October 17, 2026, 2:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়ায় আকিজ গ্রুপের পক্ষ থেকে হাই ফ্লো নজাল ক্যানুলা হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সোমবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য আকিজ গ্রুপের নিজস্ব অর্থায়নে  ২টি হাই ফ্লো নজেল ক্যানোলা (এইচএফএনসি) হস্তান্তর করা হয়েছে।

আকিজ গ্রুপের  প্রতিষ্ঠান আদ্বদীন  হাসপাতাল কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক রবিউল আওয়াল প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর দেলদার হোসেন, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এসএম মুস্তানজীদ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এমএ মোমেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাঃ তাপস কুমার সরকার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সালেক মাসুদ, সার্জারী ডাঃ সুরেস কুমার তুলসান, গাইনী এ‍্যান্ড অব্স ডাঃ মনোরমা সরকার, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আরমান হোসেন, ডাঃ খালিদ সাইফুল্লাহ সহ অন‍্যান‍্য  চিকিৎসক ও কর্মকতাগন উপস্থিত ছিলেন।

এসময় আকিজ গ্রুপের পক্ষে জানানো হয়, করোনা মোকাবিলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২টি হাই ফ্লো নজেল ক্যানুলা (এইচএফএনসি) দিয়ে সহযোগিতা করছে এবং আকিজ গ্রুপের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হাসপাতালের পরিচালক বলেন, আকিজ গ্রুপকে এই মানবিক সেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net