September 10, 2026, 4:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

খোকসায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩৪, মৃত্যু -৩

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী  ১৫ জন পজিটিভ  এবং গত কয়েকদিনের ঢাকায় পাঠানো পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ১৯ জন পজিটিভ হয়েছে৷ এ নিয়ে একদিনে ৩৪ জন নতুন করোনা রোগি শনাক্ত হলো যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল জানান, উপজেলায় এপর্যন্ত মোট করোনা রোগি- ৪৬৯ জন। সুস্থ হয়েছে – ২১৩ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে আছেন ৮ জন। হোম আইসোলেশন – ২৩২ জন।
উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৬ জন।
এদিকে মহামারির করোনা ভাইরাস উপজেলা তথা জেলায় অতিমারি হিসাবে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।
অপরদিকে স্বাস্থ্য বিধি মানাতে সরকারের লকডাউন কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানান হয়েছে। রয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, সেনা-পুলিশ আনসার ভিডিপি ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনীর বিশেষ অভিযান।
সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বাহির হতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মানতে হবে। এর ব্যত্যয় হলেই গুনতে হবে অর্থদণ্ড বা কারাদণ্ড।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net