June 23, 2026, 9:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৩০ জন করোনা শনাক্ত মৃত্যু -১০

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।  এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।  বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.এএসএম ফাতেহ্ আকরাম। 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ৩৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১৩০ জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে সদর পজেলার ৫০ জন, আলমডাঙ্গা উপজেলার ৩২ জন, দামুড়হুদা উপজেলার ২০ জন ও জীবননগর উপজেলার ২৮ জন রয়েছেন।  এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫ জন।  গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন।  জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৯ জন।  এ পর্যন্ত মারা গেছেন ১২২ জন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.এএসএম ফাতেহ্ আকরাম জানান, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১৩৪ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৪৫৭ জন।  এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net