March 5, 2026, 7:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আরও ৫১ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের দশ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন।
আগের দিন বুধবার (৭ জুলাই) মৃত্যু হয়েছিল৬০ জনের। একইদিন ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল। তার আগের এ বিভাগে মৃত্যুর সংখ্যা ছিল ৪০। এর আগে ৫ জুলাই সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে খুলনায় জেলা সর্বোচ্চ ২১ জন ও কুষ্টিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাগেরহাটে একজন, যশোরে ছয়জন, নড়াইলে তিনজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন এবং মেহেরপুরে একজন মারা যান।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে খুলনায়। এর আগের ২৪ ঘন্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছিল ৫৮৫ জনের। তার আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৩৪৯ জনের। জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৩৮ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৯৮ জনের। মারা গেছেন ৩৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ১৭২ জন।
কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৩২ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ২৩৪ জন। তার আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় শনাক্ত হয়েছিল ৪৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৬৩ জনের। মোট মারা গেছেন ২৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৩ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৫৬ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৩০ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩২০ জন। মোট মারা গেছেন ১১৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮২ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৩০ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৪০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৬৬ জন। মোট মারা গেছেন ১০৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৫ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৯৩ জন। এর আগের ২৪ ঘন্টায় জেলায় শনাক্ত হয়েছিল ৫৯ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এর আগের ২৪ ঘন্টায় বাগেরহাটে শনাক্ত হয়েছিল ১১৮ জনের। তার আগের ২৪ ঘণ্টায় বাগেরহাটে শনাক্ত হয়েছিল ১২৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১১১ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১১৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯০৬ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫২ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ৩৭৩ জন। তার আগের ২৪ ঘণ্টায় যশোরে শনাক্ত হয়েছিল ২৭৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২৫ জন। মোট মারা গেছেন ১৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৫ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ২৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় নড়াইলে শনাক্ত হয়েছিল ৫১ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৫০ জনের। মোট মারা গেছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৯১ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মাগুরায় এর আগের ২৪ ঘণ্টায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৪৭ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯২২ জনের। মোট মারা গেছেন ৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৮৪ জন।
খলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন বিভাগের প্রতিটি জেলায়ই আক্রান্ত। খুলনা বিভাগে করোনার যে ভ্যারিয়েন্ট সেটি অনেকটা বৈচিত্রপূর্ণ। নানাভাবে এটি মানুষকে আক্রমণ করছে। তিনি জনগনের মধ্যে আরো বেশী সচেতনতা ফিরিয়ে আনার ব্যাপারে জোর দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net