October 14, 2026, 8:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

করোনা মোকাবেলায় কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচের অংশগ্রহণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় করোনার অব্যাহত প্রার্দূভাবের প্রেক্ষাপটে চলমান  স্বাস্থ্য   সেবা আরো নির্বিঘ্ন করতে সহায়তার হাত বাড়িয়ে আক্রান্তদের সেবায় অংশ গ্রহন করলো কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচ।

এই ব্যাচের উদ্যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের কাছে এই সব ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয়। ১৯৮৩ ব্যাচের পক্ষ ঔষধ সামগ্রী গুলো হস্তান্তর করেন মোঃ আলফাজ উদ্দীন শেখ তুহিন- ডিডি,মৎস ঝিনাইদহ, এ কে এম সামসুল হক সহযোগী অধ্যাপক হিসাববিজ্ঞান কুষ্টিয়া সরকারি কলেজ ও মোঃ শোভন বিশিষ্ট ব্যবসায়ী।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার,কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মোমেন সহ হাসপাতালের বিভিন্ন ডাক্তারগণ।
কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেন করোনার শুরু থেকে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। করোনাকালীন এ সেবা সহায়তা অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net