August 24, 2026, 3:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খোকসায় আগুনে পুড়ে ১ পরিবার ক্ষতিগ্রস্ত

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া খোকসা চুলার আগুনে পুড়ে গরিব কৃষক এক পরিবার রম ক্ষতিগ্রস্ত হয়েছে। অমৃত সাহা নামের ঐ ব্যক্তির পরিবার নিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে বসবাস করতেন।
গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় অমৃত এর বাড়ির রান্নাঘর ও বসতঘরের অগ্নিকাণ্ডে তিনটা ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় অমৃত সাহা’র গচ্ছিত সব কিছু মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে যায়।
খোকসা ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রপ্রসাদ বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষনে রান্নাঘর ও দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা বলে তিনি জানান।
কৃষক অমৃত সাহা নিজের বসত ঘর পুড়ে যাওয়ায় একেবারেই নিঃস্ব হয়ে পথে বসেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net