October 14, 2026, 8:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় মৃত্যু ৪০, শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা আবার বাড়তির দিকে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৫৩৯ জন।
শুক্রবার বিভাগে মৃতের সংখ্যা ছিল ৩২ জন। শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯৭ জনের করোনা । তার আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৪৭ জনের। শনাক্ত হন ১ হাজার ৬৩৯ জন।
খুলনা বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।
শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অধিদঢফতর বলছে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোর জেলায়। অন্যান্য জেলার মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৩১ জনের। মারা গেছেন ৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৪০ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮৪৬ জন। মোট মারা গেছেন ২৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ১১৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৭৬ জনের। মোট মারা গেছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭০ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৪৫ জনের। মোট মারা গেছেন ৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৫ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৭৫ জনের। মোট মারা গেছেন ১৬২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৪৯ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৬১ জনের। মোট মারা গেছেন ৩৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৭০৮ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২০৯ জন। মোট মারা গেছেন ১৩৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৪ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩০ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৯৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯ জন।
খুলনা বিভাগের প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬৬৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলছেন বিভিন্ন জেলাতে আক্রান্তের যে পরিমাণ তাতে মৃত্যু উঠানামা করছে। তিনি বলেন এটা স্বাভাবিক প্রবনতা।
এখন করোনা মোকাবেলায় জেলা ভিত্তিক সমন্বিত উদ্যোগের উপর জোর দেয়া দরকার বলে মনে করছেন বিভাগের পরিচালক।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net