October 14, 2026, 7:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

আগামী ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর লকডাউন

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন হবে আরও কঠোর।  বন্ধ থাকবে গার্মেন্টসসহ সব শিল্প প্রতিষ্ঠান।  

আজ শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬ তম রিক্রুট ব্যাচ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  তিনি আরও বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লকডাউন শিথিল করা হয়েছে।  তবে ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। সেসময় বন্ধ থাকবে গার্মেন্টস শিল্প-কলকারখানাসহ সরকারি বেসরকারি  সব প্রতিষ্ঠান। 

তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয়  ততোদিন মাক্স ব্যবহার করতে হবে। 

এর আগে প্রধান অতিথি জনপ্রশাসনপ্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কুচাকাওয়াজের মাধ্যমে সালাম প্রদর্শন করেন বিজিবিতে নতুন যুক্ত জওয়ানরা।

কুচাকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান সহ অন্যরা। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net