October 14, 2026, 6:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই, সবাইকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, সামনে কোরবানির ঈদ। এটি মুসলমানদের ধর্মীয় উৎসব। এর সঙ্গে অনেক পেশার মানুষদের জীবন-জীবিকার বিষয় জড়িত আছে। সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিলের নির্দেশনা দিয়েছেন। আশা করছি, ঈদের এ কয়েকটা দিন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা রোগীর চিকিৎসায় দেশজুড়ে ১৫ হাজার শয্যা আছে। করোনা সংক্রমণ বাড়ায় এরই মধ্যে এসব শয্যা রোগীতে প্রায় পূর্ণ হয়েছে। ঈদের এই কয়েকটা দিনের মধ্যে আশা করব, সবাই সচেতন থাকবেন। তাতে অন্তত নতুন করে সংক্রমণের হার বাড়বে না। ঈদের পর সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থভাবে ঢাকায় ফিরবেন আশা করি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে দিতে চিকিৎসকরাও ক্লান্ত। প্রধানমন্ত্রী প্রতিদিন নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনায় নতুন আরও ৪ হাজার চিকিৎসক এবং ৪ হাজার নার্স নিয়োগ করা হচ্ছে।

তিনি আরো বলেন, সবাইকে মনে রাখতে হবে, শয্যা সংখ্যার চেয়ে করোনা রোগীর সংখ্যা যদি বেশি হয়, তখন তাদের সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। অনেকে আমাদের অনেকভাবে সমালোচনা করেন। এখন সমালোচনার সময় নয়। সমালোচনা না করে কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়ে সবাই মিলে কাজ করার সময় এখন। তা নিয়ে আমাদের কাজ করা উচিত।

অনুষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনসহ বিভিন্ন মেডিকেল কলেজের সার্জনরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net