August 25, 2026, 6:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

খুলনা বিভাগে এক দিনে করোনায় ৫১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৩৪৫

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৫ জনের। এর আগে শনিবার (১৭ জুলাই) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
রোববার (১৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, বাগেরহাটে ৩ জন; সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৯৪ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ২২৫ জনের। মারা গেছেন ৫০৬ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৭৬ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৭ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৩৬ জন এবং মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬১৭ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ১৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৯৯ জন। মোট মারা গেছেন ২৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৩৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭১৩ জনের। মোট মারা গেছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪৪ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫০৪ জনের। মোট মারা গেছেন ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৫ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৬২ জন। মোট মারা গেছেন ১৬৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৭৭ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২০৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৬ জনের। মোট মারা গেছেন ৪০৯ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৩৫ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১২৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৩৫ জন। মোট মারা গেছেন ১৪২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৮১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net