October 19, 2026, 9:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কামারশালায়ও হতাশা

মীর রিসান/

ঈদ আমেজ নেই কুষ্টিয়ার কামারশালায়।ঈদুল আযহা কামার মৌসুম হিসেবেই খ্যাত। তবে মহামারীর মধ্যে ঈদুল আযহা আসায় হতাশায় নিমজ্জিত কামাররা। কোরবানি পশুর মাংস কাটার ডাশা চাপাতি ছুরির আশানুরূপ বিক্রি হচ্ছে না। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলাধীন বি-আই-ডি-সি বাজার এর এক যুগ এর অধিক পুরানো ব্যবসায়ী মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সাঁতগাছি গ্রামের মোঃ সুজন ইসলাম জানান, জীবনের সবচেয়ে হতাশাগ্রস্থ সময় পার করছি। কোনো বিক্রি নেই বললেই চলে। পরিবার পরিজন সঙ্গে করে সংসার চালানো দায় হয়ে পড়েছে। একই সঙ্গে স্যার শহীদ লেন এর আলফা টোব্যাকোর সামনের সুনীল কর্মকার জানান, করোনা মহামারি শুরু থেকে কাজের চাপ অর্ধেকও নেই। মহামারীতে কর্মহীন হয়ে পড়লে সাংসারিক দুশ্চিন্তা এবং কর্মহীন হয়ে পড়বার দূর্শ্চিন্তাই করোনার মাঝামাঝি সময়ে ব্রেইন স্ট্রোক করি। পরবর্তীতে সুস্থ হয়ে ম্যাটেরিয়াল তৈরির আদী যন্ত্র হাইতেন পরিবর্তন করে ব্লোয়ার লাগিয়ে আধুনিকায়ন করলেও পরিবর্তন ঘটেনি ভাগ্যের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net