October 18, 2026, 8:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় একই ওড়নায় ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি গ্রাম থেকে এক প্রবাসীর স্ত্রী ও তার ৬ বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরের দিকে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রামের তাইজাল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো তাইজালের স্ত্রী মনিরা খাতুন (২৮) ও তার ছেলে আনাজ (৬)। তাইজাল কুয়েত প্রবাসী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পুলিশ খবর পেয়ে বাড়ির বাথরুম থেকে একই ওড়নায় ঝুলানো দুটি লাশ উদ্ধার করেছে।
তিনি জানান দুপুরে প্রতিবেশীদের কেউ তাইজালের বাড়িতে গিয়ে কোন সাড়া না পেয়ে ঘরে উঁিক দেন। তারপরও কাইকে না পেয়ে ঘরের সাথে সংযুক্ত বাথরুমের মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পান।
ওসি জানান তাইজালের বাড়ির সাথেই তার বাবা ও ভাইদের বাড়ি। তবে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net