August 31, 2026, 1:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতিসহ দু’জনকে বেধড়ক কুপিয়েছে সন্ত্রাসীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক (২৫) ও ছাত্রলীগ কর্মী রক্তিম ঘোষ (২২) কে বেধড়ক কুপিয়ে আহত করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তারা অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে তারা একটি মটরসাইকেলে করে যাচ্ছিলেন। তারা শহরের কুষ্টিয়া সরকারী কলেজ মোড় এলাকায় পৌঁছালে তিনটি মটরসাইকেলে করে বিপরীত দিক থেকে আসা কয়েকজন ধারালো অস্ত্রসহ তাদের গতিরোধ করে।
তাদের মধ্যে কিছুক্ষন কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ছাত্রলীগ সভাপতি ও তার সহকর্মীকে এলাপাথারি কোপায়। কয়েক মিনিটের মধ্যে এ ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিকের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রলীগের ভেতরের পুরনো বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
তিনি জানান ইতোমধ্যে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ তদন্ত করেছ এবং তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net