August 25, 2026, 6:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

নতুন করে তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

নতুন করে তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ।
সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি আরো বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনটি নতুন উপজেলার সঙ্গে একটি উপজেলার নাম পরিবর্তন, একটি সিটি কর্পোরেশন, দুটি পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হবে।

এদিকে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় ঈদগাঁও নামে একটি নতুন উপজেলা গঠন করা হবে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানাকে শান্তিগঞ্জ উপজেলায় উন্নীত করা ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হবে।

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ নামকরণ করা হচ্ছে। মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা সম্প্রসারণ ও একই সঙ্গে সংকোচন করা হচ্ছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ করা হচ্ছে।

উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একক। কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা গঠিত হয় এবং কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা হয়। বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগে ৬৪টি জেলায় মোট ৪৯২টি উপজেলা রয়েছে। এ তিনটি উপজেলা নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি হবে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net