September 10, 2026, 3:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

গড়াই নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলার ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) সন্ধায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়।
নিহতের শরীরে লাল খয়েরী শাড়ী, খয়েরী ব্লাউজ ও জলপাই রঙের পেডিকোট, বামহাতে কাঁচের চুরি ও ডান পাঁয়ে একটি রূপার তোড়া ছিল।
 এদিকে নদীতে ভাসমান লাশের খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। পরে লাশ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদীতে গলিত এক লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবরকে দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার কাজ করে। তবে লাশের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি নৌ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। কুমারখালী থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net