October 29, 2026, 3:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন /

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াতের চেষ্টার অভিযোগে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল তাদের আটক করে।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়। শ্রীনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে আসার কথা জানিয়েছেন।
আটক পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)। বিজিবির ভাষ্য অনুযায়ী, তারা কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে বিজিবি সূত্র জানিয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net