October 14, 2026, 5:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় মৃত সন্তান জন্মদানের ২৬ ঘণ্টা পর করোনা আক্রান্ত প্রসূতির মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় সন্তান জন্মদানের ২৬ ঘন্টার মধ্যে করোনায় মারা গেছেন এক প্রসূতি। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।
মৃত পসূতির নাম রহিমা খাতুন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর এলাকার আশরাফুল আলমের স্ত্রী। তিনি হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
হাসপাতাল ও আত্মীয়স্বজন সূত্র জানায়, ২০ জুলাই রহিমার শরীরে জ্বরসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়। ২৩ জুলাই তাকে কুষ্টিয়া ২৫০-শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে আনা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি কর হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানমিনা তাবাসসুম জানান ২৪ জুলাই থেকেই রহিমার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে বেশির ভাগ সময়ই তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। তাকে কেন্দ্রীয় অক্সিজেন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলায় অক্সিজেন দেওয়া হচ্ছিল।
এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ রহিমা খাতুন পেটে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে নার্স ও আয়ারা ওয়ার্ডের ভেতরে বাচ্চা প্রসব করানোর চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে মৃত ছেলেসন্তান প্রসব করেন রহিমা।
চিকিৎসক তাহমিনা তাবাসসুম জানান সন্তান প্রসবের পর পরই রহিমার শরীরে অক্সিজেনের মাত্রা ৫৫-৬০ ওঠানামা করছিল।
শুক্রবার দুপুর ১২টার দিকে রহিমার মৃত্যু হয়।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আক্রামুজ্জামান মিন্টু জানান করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের চিকিৎসা দেওয়া একটু কঠিন। তারপরও রহিমা ছিলেন ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। সব প্রজেষ্টা সত্বেও তাকে বাঁচানো যায়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net