February 28, 2026, 7:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০ জেলায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৮ দশমিক ৫১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৭৮১ নমুনা পরীক্ষা করে ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৫১ শতাংশ।
এর মধ্যে আরটি–পিসিআর ল্যাবে ৮৮০টি, জিন এক্সপার্ট যন্ত্রে ৭৩টি এবং র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে।
বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার কুষ্টিয়ায় ৪২ শতাংশ।
আগের ২৪ ঘণ্টায় (২৯ জুলাই) বিভাগে ৪১ জনের মৃত্যু এবং ১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৭৩ শতাংশ।
শুক্রবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানায়।
দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। অন্যান্য জেলার মধ্যে যশোরে সাতজন, ঝিনাইদহে পাঁচজন, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ ধেকে আজ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৩৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৭১ জন।
দফতরের সূত্র মতে, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ১৮০ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৩১ জনের। মারা গেছেন ৬২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৯ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৪১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৮ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৬০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩৩১ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪২ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ২৭৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৬৩১ জন। মোট মারা গেছেন ৩৪১ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২০ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৮ জনের। মোট মারা গেছেন ৯২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৮ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জনের শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৫১ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৮ জনের। মোট মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৭০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৮৮ জন। মোট মারা গেছেন ১৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২৩ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ১৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৯৭ জনের। মোট মারা গেছেন ৫৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৫ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৯৪ জন। মোট মারা গেছেন ১৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯০৩ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৫ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয় ৮৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৫১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net