October 17, 2026, 5:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুমারখালীতে শালিকে ধর্ষণের পর ফেসবুকে নগ্ন ভিডিও, দুলাভাই আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শালিকাকে (১৪) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ। অথপর সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেসবুকে নগ্ন ভিডিও প্রচার করেন দুলাভাই। পরে শ্বাশুড়ির দায়ের করা লিখিত অভিযোগে ধর্ষক দুলাভাইকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদের পিছনের বাদশার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। লম্পট দুলাভাই আব্দর রাজ্জাক (৩৮) পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তারের পুত্র।
পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, আট বছর পূর্বে ভিকটিমের বড় বোনের সাথে আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। সংসার জীবনে তাঁদের ৪ বছরের এক ছেলে সন্তান আছে। স্বামীর সাথে বনিবনা না হওয়া গত ২৩ জুন রাজ্জাককে তালাক দেয় তাঁর স্ত্রী। স্ত্রীর তালাকে ক্ষুব্ধ হয়ে গত ৮ জুলাই সপ্তম শ্রেণিতে পড়ুয়া শালিকাকে তুলে নিয়ে আত্মগোপন করেন দুলাভাই রাজ্জাক। মেয়েকে খোঁজাখুজি করে কোথায় না পেয়ে কুমারখালী থানায় এক সাধারণ ডায়েরী দায়ের করেন ওই ছাত্রীর মা। জিডি নং ৪৫৭, তাং ১২/০৭/২০২১।
জিডির সুত্র ধরে স্কল ছাত্রীকে উদ্ধার অভিযান চালাতে থাকে পুলিশ। এমত অবস্থায় গত ২৮ জুলাই বুধবার স্কুল ছাত্রীর দুলাভাই আব্দুর রাজ্জাক তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে শালিকার তিন মিনিটের এক নগ্ন ভিডিও প্রচার করে। এরপর শুক্রবার দুপুরে পান্টি ইউনিয়ন পরিষদের পিছনের ভাড়াবাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও দুলাভাই রাজ্জাককে আটক করে পুলিশ।
এবিষয়ে ভিকটিমের মা বলেন, রাজ্জাক খারাপ প্রকৃতির ছেলে। মাদকসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ায় বড় মেয়ে তাঁকে তালাক দেয় গত ২৩ জুন। এতে ক্ষুব্ধ হয়ে গত ৮ জুলাই ছোট মেয়েকে তুলে নিয়ে আত্মগোপন করে এবং জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এরপর সেই নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার করে। তিনি আরো বলেন, থানায় অভিযোগ দিয়েছি। উপযুক্ত শাস্তি চাই।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুল ছাত্রীকে অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ ও ফেসবুকে নগ্ন ভিডিও প্রচার করার অভিযোগে রাজ্জাক নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-৩২, তারিখঃ ৩০ জুলাই ২০২১ ইং।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net