October 14, 2026, 5:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

৮ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা আসছে শনিবার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে শনিবার (৩১ জুলাই) ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ঢাকায় আসছে। জাপান থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে এটি দ্বিতীয় চালান।

শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকও এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানের আড়াই লাখ দেশে এসেছে। দ্বিতীয় চালান শনিবার আসছে। এর পরের চালান আগামী ৪ আগস্ট দেশে আসবে। এ দুই চালানে মোট ১৩ লাখ টিকা আসবে।

এদিকে টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা করবে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে টিকাগুলো নিয়ে ছেড়ে আসবে। শনিবার টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।

গত ২৪ জুলাই জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।

সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দেন। সেই তালিকায় বাংলাদেশের নামও ছিল। সেখান থেকেই অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net