February 28, 2026, 5:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৮.০৩ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এই সময়ে ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক শুণ্য ৩ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছিল। এই সময়ে ৩৫০টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪২ শতাংশ।
শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২৪৩ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্ত্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা শুক্রবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৪১ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮৫৯ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৫ জন এবং মারা গেছেন ৫৪৮ জন।
এদিকে, ১৪ দিনের লকডাউনের ৯ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার চেষ্টা অবাহত রেখেছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net