August 25, 2026, 6:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়া করোনা হাসপাতাল/ অকেজো হাই ফ্লো ক্যানুলা মেরামত করতে ব্যক্তি সহায়তার অপেক্ষা !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনা ডেডিকেটেড ঘোষিত ২৫০-শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্যবহৃত ৩৪টি হাই ফ্লো নাজাল ক্যানুলার ১২টি অকেজো হয়ে গেছে। এর মধ্যে সরকারী অনুদানের রয়েছে ৩টি। বাঁকি ৯টি বেসরকারী অনুদানে পাওয়া। কিন্তু হাসপাতালের কোনা অর্থ না থাকায় মেরামতের কোন উদ্যোগ নিতে পারছে না হাসপাতাল কতৃপক্ষ। অপেক্ষা করা হচ্ছে ব্যক্তি সহায়তার জন্য। ইতোমধ্যে কয়েকজন সাড়া দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে হাসপাতাল কতৃপক্ষ বলছেন ১৬ হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে তারা কাজ চালাচ্ছেন। তাদের হাতে আরও ৬টি ইনটেক হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে। রোগীর চাপ বাড়লে সেগুলো দ্রæততার সাথে কাজে লাগানো হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. আব্দুল মোমেন জানান বিগত কয়েক সপ্তাহের অতিরিক্ত চাহিদার বিপরীতে ব্যবহার করতে যেয়ে এগুলোতে সমস্যা দেখা দেয়।
তিনি জানান হাসপাতালে সরকারিভাবে অনুদান দেয়া ১৪টি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে আর বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ দিয়েছেন আরও ২০টি। এর মধ্যে ২৮টি ব্যবহার করা হচ্ছিল। বাকিগুলো স্টকে রাখা হয়েছে।
তিনি জানান গত কয়েক দিনে ১২টিতে বিভিন্ন রকম ছোট-খাট সমস্যা দেখা দেয়ায় সেগুলো ব্যবহার করা হচ্ছে না।
ডা. আব্দুল মোমেন জানান সরকারী তিনটি মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ নিশ্চিত হলেই সেগুলো মেরামত করা হবে। অন্যদিকে বাঁকি ৯টি যেসকল ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান এসেছিল সেখানে ছাড়াও আরো কয়েক জায়গায় যোগাযোহ করা হচ্ছে।
এগুলো মেরামতে ৫/৬ লক্ষ টাকার প্রয়োজন বলে তিনি জানান।
“ইতোমধ্যে কয়েকজন সাড়া দিয়েছেন। আশা করছি শীঘ্রই এগুলো মেরামত হয়ে যাবে,” জানান ডা. মোমেন।

এ বিষয়ে কথা বলেছেন ডা. নাসিমুল বারী বাপ্পী। তিনিও ব্যক্তি সহায়তা অনুসন্ধান করে চলেছেন। জানান কয়েকজন সাড়া দিয়েছেন। ইতোমধ্যে মেরামতকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে। তিনি জানান বিভিন্ন কম্পানীর ক্যানুলা হবার কারনে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগোযোগ করতে হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সেখানে ২১২ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৫৯ জন আছেন করোনা শনাক্ত রোগী এবং বাঁকি ৫৩ জন ভর্তি আছেন করোনা উপসর্গ নিয়ে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net