September 10, 2026, 3:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

ঢাকামুখী মানুষের জনস্রোত 

হুমায়ুন কবির, খোকসা/
আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার ঘোষণায় কুষ্টিয়ার খোকসায় থেকে শত শত মানুষ বিভিন্ন ভাবে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। শনিবার ভোর থেকে শুরু হয়েছে খোকসা থেকে ঢাকা যাবার প্রতিযোগিতা।
গার্মেন্টস কর্মী মৃদুলের সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দুপুর গ্রামে তার গ্রামের বাড়ি। ঈদের আগে দিন বউ ছেলেমেয়ে নিয়ে এসেছিলেন ঈদ করতে। হঠাৎ করেই গতরাতে (শুক্রবার) গার্মেন্টস থেকে ফোন করে জানানো হয়েছে আগামীকাল রবিবার সকাল থেকে তাদের অফিস করতে হবে। অগত্যা সকাল বেলায় বউ বাচ্চা নিয়ে খোকসা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি দেড় ঘন্টা। পকেটের টাকা রয়েছে মাত্র সাড়ে ৪’শ টাকা। কোন ভাবেই নিজেদের যাওয়ার জন্য অর্থ সংকলন হচ্ছে না। সাধ এবং সাধ্যের সমন্বয় না হওয়ায় কিভাবে গাজীপুর যাব সেটা নিয়ে দুশ্চিন্তা।
গণপরিবহন বন্ধের সুজগে মাইক্রোগাড়ী নির্ধারিত ভাড়ার দুই থেকে তিনগুণ ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এমনকি কোথাও কোথাও পায়ে হেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সংবাদ পাওয়া গেছে। অনিশ্চয়তার এই পথের হাঁটা কখন যে শেষ হবে কোন গার্মেন্টস কর্মী জানে না।
দুরপাল্লার বাস বন্ধ থাকায় ভোর থেকেই শত শত মানুষের মাইক্রোবাস, প্রাইভেট কার, সিনএনজি, অটোরিকশা, নসিমন ও মোটরচালিত ভ্যানে গাদাগাদি করে যেতে দেখা যায় ঢাকার উদ্দেশ্য। এসময় কেউই মানছেনা স্বাস্থ্যবিধি। অপরদিকে ডাবল ভাড়া হাঁকলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকামুখী মানুষের। কয়েকজন জানান দৌলতদিয়া পর্যন্ত মাথাপিছু ৫ শত টাকা ভাড়া নেয়া হচ্ছে সিএনজি, মোটরচালিত ভ্যান ও অটোরিকশায়।
অপরদিকে চলমান লকডাউনের বাজে প্রশাসন নির্বাক দাঁড়িয়ে আছে এ সকল মানুষের কষ্টের দৃশ্য দেখে। স্বাস্থ্যবিধি তো দূরের কথা। এরা কিভাবে ঢাকা পর্যন্ত পৌঁছাবে সেটাই যেন তাদের কাছে বড় ব্যাপার। ৩৬ উদ্ধো
রিজিয়া বেগম মিরপুরের গার্মেন্টসকর্মী জানালেন, আপনারা তো স্বাস্থ্য বিধি নিয়ে কথা বলছেন। চাকরি হারালে খাব কি? আমার মায়ের ঔষধ কিনবো কি ভাবে? অনেকটাই নির্বাক হয়েগেল প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net