June 17, 2026, 9:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

আগস্টের অনুষ্ঠানে র‍্যাবের টহল, মাস্ক বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠানে র‍্যাবের টহল থাকবে। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।
রোববার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করতে যাচ্ছি। যে অনুষ্ঠানগুলো হবে তার নিরাপত্তা এবং অনুষ্ঠানগুলো যেন সুন্দরভাবে হয়, সেজন্যই এ বৈঠক। বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও সেদিনের জন্য করা হবে। বনানী কবর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি জানান, জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানেই নিরাপত্তা বাহিনী কাজ করবে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, প্রধানমন্ত্রী কর্তৃক পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, বিশেষ দোয়া মাহফিলে নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকর্তৃক আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠান স্থলে অগ্নিনির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় সংখ্যক ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং যেখানে যা প্রয়োজন ডুবুরিসহ উপস্থিত থাকবে।’

আসাদুজ্জামান খান বলেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে, ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বনানী কবরস্থানসহ সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানে র‌্যাবের টহল থাকবে। এদিন আয়োজিত সব অনুষ্ঠানে নজরদারি থাকবে। অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর দফতর থেকে আরো কিছু নির্দেশনা যদি আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

এ সময় জননিরাপত্তা সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ সব বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net