August 25, 2026, 6:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।  

আজ সোমবার দুপুর আড়াই টার দিকে জীবননগর উপজেলার হরিপুর গ্রামের একটি মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটেছে।  নিহত কৃষকের নাম আবু সুলতান (৪৮)। তিনি একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।  তার মরদেহ বাড়ি নিয়ে গেছে স্বজনরা। 

স্থানীয়রা জানান, দুপুরে হরিপুর গ্রামের মাঠে নিজের ধানের জমিতে আগাছা পরিস্কার করছিলেন কৃষক সুলতান।  এসময় বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। হঠাৎ একটি বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।  

সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের জানান, নিহত কৃষক সুলতানের মরদেহ বাড়ি নিয়ে গেছে তার স্বজনরা।  সেখানে দাফনের প্রস্তুতি চলছে। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net