September 10, 2026, 3:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ

খোকসায় ২৪ ঘণ্টায় ৪০ নমুনায় ২২ জন শনাক্ত, মৃত্যু -১ 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
হট কততম লকডাউন এর ১৩ তম দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২৪ ঘণ্টায় ৪০ নমুনায়ন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছে ৩২জন।
কুষ্টিয়া জেলা প্রশাসকের ফেসবুক ভেরিফাইড পেইজ থেকে এই বিষয়ের তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল করোনার সর্বশেষ তথ্য জানিয়েছেন। উপজেলায় নতুন ২২ জন সহ এ পর্যন্ত মোট ৮০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে আজকে ৮ জনসহ মোট ৪১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলায় আজকে একজন মৃত্যুসহ এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ৩২ জন। এবং হাসপাতালের ৮ জন চিকিৎসারত  সহ ৩৫৫ জন আইসোলেশন রয়েছেন।
 মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে ভারতের ডেল্টা ভাইরাসের প্রাদুর্ভাব এখন শহর ছাড়িয়ে গ্রামান্তর প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে। ঈদ পরবর্তী কঠোর লকডাউন এর ১৩ তম দিন পার হলেও স্বাস্থ্যবিধি না মানায় খোকসাবাসীর করোনাভাইরাস থেকে পরিত্রাণের তেমন কোন আশা দেখছি না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন।  তবে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে গণহারে টিকা কার্যক্রম শুরু হলে ও খোকসাবাসী স্বাস্থ্যবিধি মানতে সচেষ্ট হলেই করোনাই আক্রান্ত ও মৃত্যুর হার কমতে পারে বলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।
এদিকে লকডাউন এর ১৩ তম দিনে অনেকটাই ঢিলেঢালাভাবে পালিত হয়েছে সারা দিনের লকডাউন। অন্যান্য দিনের দেয় নাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পুলিশি টহল ও সেনাবাহিনীর টহল যথারীতি থাকলেও স্বাস্থ্যবিধি মানতে ব্যাপক অনীহা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net